ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মাধবপুরে বিজিবির অভিযানে গাঁজাসহ আটক ১

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের সীমান্তবর্তী আলিনগর এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযান চালিয়ে দুই কেজি ভারতীয় গাঁজাসহ ১ কারবারিকে আটক করেছে। বিজিবি জানায়, সোমবার (১৬ আগস্ট)


আনুমানিক রাত ১০টা সময়ের দিকে ধর্মঘর বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদারঃ মোকাদ্দেছ আলী নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃআব্দুল নূর (৫২) নামে ১ কারবারিকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়। সে উপজেলার ধর্মঘর ইউনিয়নের আলীনগর গ্রামের মৃত আব্দুল করিম এর ছেলে।


হবিগঞ্জ ৫৫ ব্যাটালিয়ানের ধর্মঘর বিজিবি'র ক্যাম্প কমান্ডার সুবেদারঃ তোফাজ্জল হোসেন উপরোক্ত বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে সীমান্তসহ এলাকাগুলোতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

ads
ads
ads

Our Facebook Page

↑